হোম » সারাদেশ » বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ এর কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ এর কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার শহরের খান্দারস্থ বগুড়া অফিসে দৈনিক গণমানুষের আওয়াজ এর কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  পত্রিকার বগুড়া প্রতিনিধি রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মশিউর রহমান। এসময় তিনি গণ মানুষের প্রত্যাশা পূরণে দৈনিক গণমানুষের আওয়াজ অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান সাজু, সহ-সভাপতি খাজা রতন, শমশের নুর খোকন, প্রচার সম্পাদক নুরনবী রহমান , আর এম লোটাস, শাকিব হোসেন, শহিদুল ইসলাম আকাশ, নিয়াজ মোর্শেদ, মুফতি আরিফুর রহমান , আক্তারুজ্জামান মনির, হাকিম সামিউল ইসলাম , এরশাদ হোসেন, খলিলুর রহমান, মোহাম্মাদ আলী, রাসেল ইসলাম আকাশ, আব্দুস সালাম,সাখাওয়াত হোসেন, সুলতান আহম্মেদ সহ আরো অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!