
এস আর নিরব যশোরঃ যশোরের শার্শায় ইজিবাইক ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। সোমবার(৭ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোড়দো দোলইপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলীম হোসেন(৩২), ফজলুর রহমানের স্ত্রী আনজুয়ারা খাতুন(৪৮),একই গ্রামের দাউদের স্ত্রী তাসলিমা(৪০),একই গ্রামের শওকত সরদারের ছেলে আলমগীর(৪০) এবং খোড়দো পাকুড়িয়া গ্রামের মৃত কিয়াম উদ্দীনের ছেলে ইজিবাইক চালক সরোয়ার(৪০)।
আহত ইজিবাইক চালক জানান,তিনি যাত্রী নিয়ে কলারোয়ার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে পৌঁছালে হঠ্যাৎ নাভারণগামী একটি মাটিবোঝায় ট্রলি তার গাড়ি সামনে চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে তিনিসহ ইজিবাইকে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়া আহতদের উদ্ধার করে বাগআঁচড়া সাতমাইল জোহরা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
জোহরা মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান হাবিব জানান,আহতরা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশংকামুক্ত বলে তিনি জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ