
এম আই হোসেন, পোরশাঃ নিজেদের পদবী ও বেতন উন্নিতকরণের দাবিতে নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা দিন ব্যাপী কর্মবিরতী পালন করেছেন। আজ মঙ্গলবার ১মাচ ২০২২ বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ও ভূমি প্রশাসন সহকারি সমিতির পোরশা উপজেলায় কর্মরত সদস্যরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন। সকাল থেকে তারা প্রাশাসনিক কোন কাজ করেননি। ফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়। দূরদূরান্ত থেকে জনগণের সেবা পেতে গিয়ে ফেরত এসেছেন। জনগণ পড়েছেন দূর্ভোগে।
কর্মবিরতিকালে তারা নিজেদের পদবী ও বেতন উন্নিতকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সরকার তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে যাবেন বলে সাংবাদিকদের জানান তারা। তারা যে বেতন পান এতে বর্তমান দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলা বা তাদের সংসার চালানো সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক বিবেচনা করে সরকারের উচিত তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি করা যাতে বর্তমান পরিস্থিতিতে খাপ খেয়ে চলতে পারে এমনটাই অনুরোধ করেন সরকারের কাছে উক্ত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। এতে ইউএনও অফিসের উচ্চমান সহকারি আব্দুর রাকিব, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার আব্দুল হামিদ, সায়ারত সহকারি সবুজ সরদার, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি মাহফুজুর রহমান, ষাট মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর বিলকিস খাতুন সহ কর্মচারিবৃন্দ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল