
এবিষষে ক্ষতিগ্রস্থ দেরহাজ আলী বলেন, রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখি দুইটি গরুসহ গোয়াল ঘর পুরে ছাই। স্থানীয়রা এগিয়ে আসার আগেই শোবার ঘরে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে পাশে বাড়ীর একটি গরুসহ মোট সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেকক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শনিবার গভীর রাতে ওই এলাকায় আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি আরও বলেন, আগুনে পুরে তিনটি গরু ও সাতটি ঘর পুরে গেছে। তবে ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু