হোম » জাতীয় » টিকাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরল

টিকাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরল

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় আজ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একমাস বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে। আজ টিকাকার্ড নিয়ে শিক্ষার্থীদের স্কুল-কলেজে প্রবেশ করতে দেখা গেছে।

মঙ্গলবার প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। ১ মার্চে থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে। যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত তারাই ক্লাস করতে পারবে।

স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে আগেই ২০ দফা নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে।

ছবি: সংগৃহিত

SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!