হোম » সারাদেশ » যশোর ইয়াসিন হত্যার আসামী রানার দেখানো মতে আরো দুইটি রামদা উদ্ধার করলো ডিবি

যশোর ইয়াসিন হত্যার আসামী রানার দেখানো মতে আরো দুইটি রামদা উদ্ধার করলো ডিবি

এস আর নিরব যশোরঃ আজ শনিবার একটা ত্রিশ মিনিটে ইয়াসিন হত্যার প্রধান আসামী স্বর্ণকার রানাকে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম,পিপিএম তাকে হেফাজতে নেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনাস্থলের পাশের একটি ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত দুইটি রামদা উদ্ধার করেন।  এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশ পরিদর্শক জনাব শেখ শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, এএসআই গৌতম, আমিনুরসহ এলাকার শত শত উৎসুক জনতা এবং মামলার বাদী শাহানা আক্তার নিশা।
১৯/০২/২০২২ (রোজ শনিবার) দুপুর ১টা ৩০মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতের ৫ নং ওয়ার্ড থেকে ইয়াসিন হত্যার আসামী রানার ছাড়পত্র প্রদান করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম তাকে হেফাজতে নেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ পূর্বক ঘটনাস্থলে গিয়ে কেন কিভাবে ইয়াসিনকে হত্যা করা হয় তার বিস্তারিত শুনেন এবং আসামী রানার স্বীকারোক্তি ও দেখানো মতে শংকরপুর পাকার মাথা ঘটনাস্থলের পাশের ড্রেন থেকে হত্যা কাজে ব্যবহৃত ২ টি রাম দা জব্দ করে হেফাজতে নেন তদন্তকারী কর্মকর্তা।
এর আগে গ্রেফতারকৃত আসামী ০৪ জনের মধ্যে রুবেল এখনও হাসপাতালে ভর্তি আছে অপর ০৩ জনের মধ্যে আসামী হাফিজুর রহমান ও আঃ কাদের শান্তকে গত ১৮/০২/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে চীফ জুডিশিয়াল ম্যাজিষট্রেট জনাব পলাশ কুমার দালাল এর আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!