হোম » সারাদেশ » ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন।।সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আমিন

ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন।।সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আমিন

এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ১৩ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী ( ২০২২- ২০২৩)   নতুন কার্যনির্বাহী  কমিটি গঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার রাতে সংগঠনের নিজস্ব  কার্যালয়ে ( জামে মসজিদ রোড)  এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয় আসাদুজ্জামান ফারুক ( যমুনা টিভি) ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয় মোস্তাফিজ আমিন ( এনটিভি)।

এছাড়া সিনিয়র সহ – সভাপতি পদে মোঃ ফজলুর রহমান ( সময় টিভি), সহ – সভাপতি মোঃ তুহিন মোল্লা ( এটিএন বাংলা ও এটিএন নিউজ), সিনিয়র সহ – সাধারণ সম্পাদক পদে কাজী ইসফাক আহমেদ বাবু ( একুশে টিভি) , সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন মোল্লা ( চ্যানেল – 24) , অর্থ সম্পাদক পদে আলহাজ্জ মোঃ সজীব আহমেদ ( এশিয়ান টিভি)   সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল- আমিন টিটু ( আরটিভি), সহ- সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাবু ( ৭১ টিভি) , দফতর সম্পাদক জয়নাল আবেদীন রিটন ( সিএনএন বাংলাটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহনুর ( মাই টিভি) , কার্যনির্বাহী সদস্য পদে সত্যজিৎ দাস ধ্রুব ( বাংলাভিশন টিভি)  ও কার্যনির্বাহী সদস্য পদে ওয়াহিদা রহমান পলি ( মাছরাঙ্গা টিভি) নির্বাচিত হয়।  সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আসাদুজ্জামান ফারুক।  পরে তিনি বিদায়ী কমিটি  বিলুপ্ত ঘোষনা করে  উপস্থিত সদস্যদের মধ্য আলোচনান্তে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ( ২০২২-২০২৩)  এই নতুন কমিটি ঘোষনা করেন।

সভাটি পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন। সভা শেষে সভাপতি উপস্থিত সকল  সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উপস্থিত সদস্যগণ নবনির্বাচিত  সভাপতি আসাদুজ্জামান ফারুককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দুই বছর টিভি সাংবাদিকদের স্বার্থরক্ষাসহ  সংগঠনটি সঠিকভাবে পরিচালনার জন্য সভাপতি নতুন কমিটির সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!