
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বুধবার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতেই বিদায়ী চেয়ারম্যান মো: পয়গাম আলী ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ইউনিয়নবাসীর পক্ষ থেকে সেরেকুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
নারগুন ইউনিয়নবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন আ’লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফ, চেয়ারম্যান সেরেকুল ইসলাম প্রমুখ। পরে ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের ফুলের তোরা ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা