হোম » সারাদেশ » টঙ্গীতে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

টঙ্গীতে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুর মহানগর প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে রোববার গভীর রাতে টঙ্গীর আউচপাড়া থেকে ৪ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । প্রেপ্তারকৃতরা হচ্ছেন ১। মনিরুজ্জামান হৃদয় (২৭) ২। সাইফুল ইসলাম জীবন (২২) ৩। নাহিদ হােেসন (২৪) ৪। নবির হােেসন (২৫)। পুলিশের প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ০১ টি বাটসহ ৩২ ইঞ্চি তলায়োর, ০১ বাটসহ ৩০ ইঞ্চি রামদা, ০১ টি প্লাস্টিকের বাটসহ ১৯ ইঞ্চি ছুরি এবং ১ টি স্টিলের বাটসহ সাড়ে ১৩ ইঞ্চি ছুরি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ রোববার গভীর রাত ২টায় আউচপাড়ার বেক্সিমকো রোডে সন্দেহজনক ভাবে চলাাফেরার সময় গ্রেপ্তার করেছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!