হোম » গণমাধ্যম » দৈনিক সময়ের নারায়ণগঞ্জ কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও সম্পাদককে হত্যার হুমকির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের তীব্র প্রতিবাদ

দৈনিক সময়ের নারায়ণগঞ্জ কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও সম্পাদককে হত্যার হুমকির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের তীব্র প্রতিবাদ

মোঃ জাকির হোসেন:: প্রকাশ্য দিবালোকে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও সম্পাদককে গুলি করে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফারহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা বলেন- সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং কোন সুস্থ্য মস্তিষ্কের ব্যক্তি কখনো সংবাদপত্র কার্যালয়ে হামলা চালাতে পারে না। প্রকাশ্য দিবালোকে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনা ধিক্কারজনক ও নিন্দনীয় উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।

তারা উল্লেখ করেন, ইতিপূর্বে কোন সংবাদপত্র কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে কেউ পার পায়নি। ভবিষ্যতেও কেউ সংবাদপত্র কার্যালয়ে হামলা চালিয়ে পার পাবে না উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা দৈনিক সময়ের নারায়ণগঞ্জের সকল কার্যক্রমে পাশে থাকবে বলে ঘোষণা দেন। SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!