
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলায় ৩১শে জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ ইভিএম পদ্ধতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের জনগনের বিপুল ভোটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন এবং ৯নং ওয়ার্ড দুইবারের বিজয়ী ইউপি সদস্য নিয়াজুর রহমান ইউসুফ এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার মজিদা নির্বাচিত হওয়ায় সােনাখালী প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ৯নং ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চানপুর ও সোনাখালি ওয়ার্ডের ১৮টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে মুসল্লীদের জন্য মিষ্টি বিতরণ করা হয়।এসময় একই ওয়ার্ডের অন্য ধর্মিয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনায় মিষ্টি বিতরণ করা হয়।উক্ত দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের সার্বিক সহযাগিতা করেন সােনাখালী প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সংঘ এবং পরিচালনায় ছিলেন ৮নং ডাকাতিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দুইবারের বিজয়ী ইউপি সদস্য নিয়াজুর রহমান ইউসুফ।
এসময় সােনাখালী প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সংঘের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা জানান, আমাদের প্রিয় জন্মভূমি কৃষি,প্রবাসী,শিক্ষায় স্বনির্ভর ডাকাতিয়া ইউনিয়নের নবনির্বাচিত জন প্রতিনিধিদের জন্য সকলের দোয়া চাই এবং তারা সবসময় সুস্থ থেকে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে পারে।এবং ৯নং ওয়ার্ড তথা পুরাে ৮নং ডাকাতিয়া ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মাদক,সন্ত্রাস নির্মূল এবং সকলের সহযোগিতায় সবত্রই মডেল উন্নয়ন হয়।সেই সাথে তারা জানান,আমাদের এই অবহেলিত ৯নং ওয়ার্ডটি ৮নং ডাকাতিয়া ইউনিয়নের মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল জনপ্রতিনিধির সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল