হোম » সারাদেশ » র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিশেষ অভিয়ান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শহিদুল ইসলাম (৩২) নামের এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম, পাবনার শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনু শেখের ছেলে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে র‌্যাব-১২’র হেড কোয়ার্টারের একটি চৌকষ টিম  পাবনার আতাইকুলা থানার সাদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও অবৈধ অস্ত্র  ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত আলামতসহ অস্ত্র ব্যবসায়ীকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!