
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীর সোনারায়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৪ একজনের অবস্থা আশঙ্কাজনক: বিজয়ী প্রার্থীর সমর্থকদের ২ পরাজিত প্রার্থীর সম্মিলিত হামলা করা হয়েছে। গাবতলী থানায় অভিযোগ দায়ের করলেও এখনো কোনো আসামি গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩১ জানুয়ারির নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোরগ প্রতীক নিয়ে রাজা মন্ডল বিপুল ভোটে বিজয়ী হন। এই বিজয়ে পরাজিত প্রার্থী মোঃ সোহেল মন্ডল ফুটবল প্রতীক ও জহুরুল ইসলাম তালা প্রতীক পরাজয় মেনে নিতে না পেরে সম্মিলিত প্রচেষ্টায় বিজয়ী মেম্বারের কর্মী-সমর্থকদের উপর হুমকি-ধামকি অব্যাহত থাকে।
এ অবস্থায় ভোটের পরদিন সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজারে মেম্বার রাজার ভগ্নিপতি শাহিন মন্ডল কে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে। এসময় রাজার অন্যান্য সমর্থক তিনজন এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বর্তমান মেম্বার রাজা জানান নৈতিকভাবে বিজয় না পেয়ে অনৈতিকভাবে আমার আত্মীয় স্বজনসহ কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। সন্ত্রাসী বাহিনীকে জনগণ ভোট দেবে না তারা ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে বারবার আমাকে নির্বাচিত করে। তা সহ করতে না পেরে পরাজিত প্রার্থী মোঃ সোহেল রানা ও জহুরুল ইসলাম আমার ভগ্নিপতিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শহীদ জিয়াউর রহমান হাসপাতালে এখনো ভর্তি আছে। তার বাড়ি সারিয়াকান্দির হুয়াকুয়া গ্রামে। এমন আত্মীয়কে যারা হত্যার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছি। অভিযোগে আসামি (১) স্বরধণকুটির বাদশা মন্ডলের ছেলে সোহেল মন্ডল, তার তিন ভাই পর্যায় ক্রমে (২) সুজন মন্ডল (৩) সাহেব মন্ডল (৪) সবুজ মন্ডল সহ অপর প্রার্থী জহুরুল ইসলাম সহ ১৭ জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দেওয়া হয়।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ