হোম » সারাদেশ » দাগনভুঞায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাগনভুঞায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাগনভুঞায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃআবদুল মুনাফ পিন্টু, দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞা রামনগর উচ্চ বিদ্যালয় হল রুমে বিট পুলিশিং মতবিনিময় ও মাদক বিরোধি সভা অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকায়।
উক্ত সভায় দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য  নুরুল আমিন, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদসহ বিভিন্ন শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, দ্রত গতিতে মোটরসাইকেল চালানো, কিশোরগ্যাং সহ নানান সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
অফিসার ইনচার্জ বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী এলাকায় থাকবে না। যারা মাদকের সাথে জড়িত তারা যেন ভাল হয়ে যায়। না হয় এলাকা ছেড়ে চলে যায়। ইভ টিজিংয়ের স্বীকার যদি কোন নারী হয় তাহলে ইভটিজিং কারীর বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন ওসি। এলাকাতে আইনশৃংক্ষলা নিয়ন্ত্রন করণে অপরাধীদের আইনের আওতায় আনতে এলাকবাসীর সহযোগিতা কামনা করেন। ওসি আরো বলেন সম্মানীত পুলিশ সুপার ফেনী জনাব আবদুল্লাহ আল মামুন স্যারের সুদক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম কে আরো বাডাতে চাই । আমরা বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের আরো কাছে যেতে চাই এবং পুলিশ ও জনগনের সম্পর্ক বৃদ্ধি করতে চাই । বিট পুলিশের মাধ্যমে বর্তমানে মানুষের নিকট পুলিশিং সেবা অনেক বেড়েছে বলে ও তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!