
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৬ই ফেব্রুয়ারি) দিবাগত রাতি পৌনে ৩ টার সময় উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরখুকশিয়া গ্রামের মৃত. মানজার শেখের ছেলে জামাল হোসেন (৪৮), শুকুর আলীর ছেলে আমির হোসেন (৫৮), মৃত. কুরান শেখের ছেলে আসাদুল ইসলাম (৩৩), পিপুলবাড়িয়া গ্রামের মৃত. পর্বত আলীর কামরুল ইসলাম (৪০), মৃত. জসিম উদ্দিন শেখের ছেলে ফজলুর রহমান (৪০), মৃত. বশির উদ্দিন শেখের ছেলে আবু সালাম শেখ (৪৫), মৃত. মেহের বক্স মন্ডলের ছেলে খোরশেদ আলম (৫৫) ও বানিয়াগাতি গ্রামের হাসান আলী শেখের ছেলে মহরম আলম।
থানা সূত্রে জানা যায়, উপজেলার পিপুলবাড়িয়া টু বলারবাড়ী কাঁচা রাস্তার উত্তর পাশে জৈনক নুর মোহাম্মাদের টিনের তৈরি সেচ পাম্পের ছাপরা ঘরের মধ্য জুয়ার আসর বসেছে। গোঁপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মোর্শেদুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান, এএসআই আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের কৌশেল আটক করে। এসময় জুয়া খেলার সামগ্রী ৩ সেট তাস ও নগদ ১৬৪০ টাকা জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে মামলা দায়ের পর জুয়ারীদের সোমবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য