
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগরে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩ টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুরে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল। অভিযানে করাত কল লাইসেন্স না থাকার অপরাধে মোবাইল কোর্ট আইনে ৩ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযান সূত্রে জানা যায়,রোববার দুপুরে জীবননগর বনবিভাগ ও থানা পুলিশের সহযোগিতায় মনোহরপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল।
অভিযানে করাত কল লাইসেন্স না থাকায় উপজেলার হাসপাতাল পাড়ার মফিজুল কে ২ হাজার টাকা,একই অপরাধে রাজনগর গ্রামের মো.টুটুল হোসেন কে ২ হাজার টাকা ও মনোহরপুর গ্রামের সোহেল রানা কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনা কালে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার নির্দেশ প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা