
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের উদ্যোগে ৮ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালুয়াকান্দি বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতি প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।
এসময় উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালউদ্দিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপ- সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সজিব আহমেদ। এসময় সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রত্যকেই সাধ্যমতো অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। একটি শীত বস্ত্র তাদের শীত নিবারন করতে পারে। আসনু সকলেই শীতার্তদের পাশে দাড়াই।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান