
মোস্তাফিজুর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৭ বছরের শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে জামাল মৃধা (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক উপজেলা মাধনগর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ফশলি মাঠে শাক তুলতে গেলে পাশের জমিতে কাজ করতে থাকা ওই ব্যাক্তি শিশুটিকে জরিয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে সব খুলে বলে। এতে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা