হোম » সারাদেশ » বগুড়ার কাহালুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

বগুড়ার কাহালুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: রোববার (৩০ই জানুয়ারি) বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারী বিতরণ করা হয়।  উক্ত আলমারী বিতরণ করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।  এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, জামগ্রাম ইউ পির নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, মৎস্য সম্প্রসারণ অফিসার রাইহাতুন নাহার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!