
রবিউল হাসান লায়ন: জামালপুর সদরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৫-জানুয়ারী দুপুরে সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ শীতবস্ত্র তুলেদেন জামালপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার আলী প্রমুখ।
পরে সদর উপজেলার ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা