
এম.এ রাশেদ.বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে বগুড়া জেলা ছাত্রদলের অনশন কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। শহরের শহীদ খোকন পার্কে মঙ্গলবার (২৫ই জানুয়ারি) দুপুর ১টার সময় জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ধাওয়ার ঘটনায় জেলা ছাত্রদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি দোষারোপ করছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবু হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে গত মঙ্গলবার ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া একটার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে অতর্কীতে ধাওয়া করেন। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করে।
আবু হাসান বলেন, আমরা তো শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। ওরা অতর্কীতে কেন ধাওয়া করতে আসলো। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি। তিনটার দিকে আমাদের অনশন কর্মসূচি শেষ হবে। ধাওয়ার বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাদের ওপর অর্তকীতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।
তিনি আরও জানান, আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ সময় উচ্চপর্যায়ের কয়েকজন ছাত্রদলের নেতা কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয় দেখান। ঘটনা নিশ্চিত করে সদর থানার (তদন্ত) পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা