
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহমেদ(৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দাঁত মানিক গ্ৰামের আনোয়ার হোসেনের ছেলে এলাকাবাসী জানান, সোমবার সকালে রাসেল আহমেদ সিংড়ার দিক থেকে মোটরসাইকেল যোগে নন্দিগ্ৰামের নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে জামতলি টু বাঁশের ব্রিজ নামক বিশ্বরোড এর মাঝামাঝি স্থানে পৌঁছালে নাটোরগামী ঢাকা মেট্রো-ব -১৩-০৯৬৩ বসুন্ধরা বাস, নন্দীগ্রামগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল আহমেদ নিহত হন। মৃতের আত্মীয়-স্বজন মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে গেছে মর্মে জানা যায়। ঘাতক বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা