
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক বিক্রেতা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় জেলার সদর থানার নুর নগর কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন, স্বামী শহীদুল ইসলাম (৬৫) ও স্ত্রী ফিরোজা বেগম (৫৭)। তাদের মধ্যে শহীদুল গাঁজা কিনে আনেন। আর তার স্ত্রী সেই গাঁজা বিক্রি করেন।
শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মূলত গাঁজা ব্যবসা করেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। শহীদুল গাঁজা কিনে আনেন। আর তা বিক্রি করেন তার স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে জেলার নুর নগর কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার শহীদুলের বিরুদ্ধে ৪ টি ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ‘

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা