হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে টিকা নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায়

বগুড়ার ধুনটে টিকা নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ আদায়

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের টিকা নিবন্ধনের নামে একটি অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এমন অভিযোগ উঠেছে হিজুলী সাগাটিয়া গ্রামের বাসিন্দা রাব্বি হোসেন ও তার সহচরদের বিরুদ্ধে।

প্রায় এক মাস যাবত তারা হিজুলী সাগাটিয়া শ্যামগাঁতি ভাদাইলহাটা পশ্চিমপাড়া (ক্ষুদ্র পীরহাটি) গ্রামের হাজার হাজার লোকের নিকট থেকে প্রতিটি আবেদন জন্য ৩০ টাকা নিয়েছে বলে প্রমান মিলেছে। সেই সাথে আবেদনকারীর মুঠোফোনে কোন এসএমএস না দিয়েই চক্রটির নাম্বারে ওটিপি নিয়ে উধাও।

ইতোমধ্যে যারা দুই ডোজ সম্পূর্ণ করেছে,এখন তারা টিকা সনদের জন্য ইচ্ছা প্রকাশ করলেও রাব্বি ও তার সহচরদের মোবাইল নাম্বার ছাড়া টিকা সনদ তুলতে পারছেনা। সেই সুযোগে টিকা কর্মী হিসেবে পরিচয় দেয়া রাব্বির চক্রটি আবারো সনদ ও কার্ড প্রতি ৫০ টাকা হাতিয়ে নিচ্ছে। মোট কথা প্রতি জনের থেকে হাতিয়ে নিচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। যা সাধারন মানুষকে জিম্মি করার নামান্তর। তবে ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় কম্পিউটার দোকানদারদের সাথে কথা বলে জানা যায় তারা আবেদন প্রতি ২০ নিচ্ছে যেটা স্বাভাবিক।

চক্রটির এই অতিরিক্ত অর্থ আদায় ও সিনোফার্ম এর ‘ভেরোসেল’ এর সীল ব্যবহারের পিছনে কোন টিকাদান কর্মীর হাত আছে কী না বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

এ প্রসঙ্গে মথুরাপুর ইউনিয়নে টিকা দানে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে জানা যায়, রাব্বি ও তার দুই সহচর উপজেলা স্বাস্থ্য বিভাগের কেউ নয়। তাদের ঠিকানা হিজুলী হাসপাতালের আশেপাশেই বলে জানা গেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!