
রবিউল হাসান লায়ন: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনীসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় জামালপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনীসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক রেজভী আল জামালী রনজু ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা