
এম আই হোসেন পোরশাঃ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন গৃহবধূ প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে যাচ্ছিলেন। সকাল আটটায় নাস্তা খাওয়ার পরে একইভাবে প্যারাসিটামল ট্যাবলেট মনে করে একটি ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়। গতকাল রবিবার ৯জানুয়ারী২০২২ সকাল আটটায় পোরশা উপজেলার গাংগুরিয়ার ডাকনি পাড়ার মোঃ আরমান এর স্ত্রী মোছাঃ সুমাইয়া খাতুন (২০)কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছি লেন। স্থানীয় গ্রাম্যডাক্তারের পরামর্শ ক্রমে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে যাচ্ছিলেন। সে মোতাবেক সেদিনও নাস্তা খাওয়ার পরে একটি ট্যাবলেট খেয়ে ফেলেন।
যন্ত্রণা শুরু হলে তার স্বামীকে ফোনে ডেকে নেন বলেন আজকের ট্যাবলেট খেয়ে আমার পেটের যন্ত্রণা করছে। ট্যাবলেটটি যাচাই করে দেখা যায় সেটি ইঁদুর মারা ট্যাবলেট ছিল। তৎক্ষণাৎ সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার পাকস্থলী ওয়াশ করে ট্যাবলেট’ বের করলেও রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় ডাক্তার রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীর স্বামী ও তার মা বোন স্বামীর বাড়িতে রোগীকে নিয়ে আসেন। মাগরিবের নামাজের পর পর তিনি মারা যান বলে তার মা বোন এবং স্থানীয় লোকজন জানান। মৃত্যুর সংবাদ থানায় পৌঁছার সাথেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কয়েকজন কনস্টেবল সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তার মা বোনদের কোনো অভিযোগ আছে কি না জিজ্ঞাসা করলে তারা বলেন তাদের কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে পোরশা থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম খান সাংবাদিকদের জানান।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার