
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার তিতপল্লায় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যের মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাদ আছর তিতপল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল্লাহসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন। শেষে ইউনিয়নবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান