
জসিম উদ্দিন ইতি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ ২ জানুয়ারী রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস-২০২২ ও বর্ণাঢ্য র্যালী পালিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিযদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেণ কুমার পাল প্রমুখ। সভা শেষ প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান