
রবিউল হাসান লায়ন: সুইড জামালপুরের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর পৌরসভা। আজ শনিবার (০১ জানুয়ারি) দুপুরে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। এসময় সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল, সুইড জামালপুর এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রাণী সহ অন্যান্য শিক্ষক,ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা