
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থী নিহত এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে রামপুর রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর বাবা। এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলাম বলেন , বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে আমরা হাইওয়ে থানা পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি, তার পরিবার চাচ্ছে ময়নাতদন্ত না করতে। তাই থানায় যোগাযোগ করে মরদেহ যেনময়নাতদন্ত না করা হয় সে বিষয়ে কথা বলেছি। এদিকে সাবরিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে। শোক প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকরা। এদিকে সহপাঠীর এমন মৃত্যুতে মর্মাহত শিক্ষার্থীরাও

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা