
মোঃ মাসুদ রানা রাশেদ: দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হচ্ছে সেই কাঙ্ক্ষিত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২১ উপলক্ষে জেনারেল ও এ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচনের ভোট গ্রহণ। লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে তাই ভোট উৎস। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করছেন। তবে বিন্দুমাত্র ক্লান্তি নেই তাতে। এ যেন ইতিহাসের সাক্ষী হওয়ার এক ভিন্ন উদ্দীপনা। যেখানে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করাই একমাত্র লক্ষ্য।
সরেজমিনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঘুরে দেখা গেছে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সামনেই ভোটারদের ভোট উৎসব। শীতের সকালে মিষ্টিমাখা রোদে অনেকে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছেন। ভোট দিয়ে ভোটারদের বের হতে বেশ সময় লাগছে। তবে ভোট প্রদান শেষে সবার মুখেই ছিল তৃপ্তির হাসি।
উল্লেখ্য যে, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভোট গ্রহণ চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী