হোম » সারাদেশ » সিরাজগঞ্জে বিজয়ী পৌর কাউন্সিলর হত্যার প্রধান আসামিসহ চারজনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জে বিজয়ী পৌর কাউন্সিলর হত্যার প্রধান আসামিসহ চারজনের আত্মসমর্পণ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভার বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ চারজন আদালতে আত্মসমর্পন করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছেন। মঙ্গলবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমলী আদালত) আত্বসমর্পন করলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন এই আদেশ প্রদান করেন।
আত্মসমর্পণকারীরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেন বুদ্দিন, রবিউল ইসলাম, সোহাগ সেখ ও কবির হোসেন। সদর কোর্ট পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসাইনের আদালতে কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ চারজন আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকরা তার ওপর হামলা চালান। এসময় ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন। ওইদিন রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলৈ হৃদয় খান বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!