হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আলফাডাঙ্গায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরীফ হারুন অর রশীদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ইউনিয়নের গড়ানিয়া মাদ্রাসা মোড়ে চশমা মার্কার এ নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে হারুন অর রশীদ বলেন, গোটা বানা ইউনিয়নের চশমা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে।

দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। তিনি তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করে যাওয়ায় নেতাকর্মী, সমর্থক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থন নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকবো। তৃণমূলের নেতাকর্মী এবং সব মতের মানুষ চশমা মার্কার প্রতি পূর্ণসমর্থন ও সহযোগিতা করে নির্বাচনী প্রচার কাজে আমাকে সহযোগিতা করার বিশেষ অনুরোধ করছি। তিনি আরও বলেন, বানা ইউনিয়নে মানুষের অধিকার আদায় এবং উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!