
মোঃআবদুল মুনাফ পিন্টুঃ আপনার অধিকার আপনার দায়িত্ব দূর্ণীতিকে না বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস ২০২১ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনা, আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উঠানো ও সকাল সাড়ে দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল এগারটায় উপজেলা অফিসার্স ক্লাবে মানববন্ধন ও আলোচনাসভায় যুব কর্মকর্তা সাইফ উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হালিম। এছাড়া দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগন, রোভার স্কাউটস প্রতিনিধিগন ও বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা