
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ‘নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মুহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবু বেলাল সিদ্দিক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী বালিয়াডাঙ্গী লেডিস্ ক্লাবের সভাপতি মমতাজ মহল,উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ,সাংবাদিক রাজিউর রহমান,শফিউল আলম মোঃহাসান আলী ও জানে আলম প্রমুখ। বক্তারা সবাই নারী নির্যাতন প্রতিরোধে কাজ করার জন্য উপস্হিত সকলকে কে উৎসাহ প্রদান করেন। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, স্কুলটি কলেজের শিক্ষক / ক্লাবের ছাত্রী বৃন্দ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা