
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: মুক্তিপণের টাকা না পেয়ে বগুড়া সারিয়াকান্দিতে ৯ বছরের শিশু রাজ মামুনকে শ্বাসরোধ করে হত্যা। আসামী গ্রেফতারের পর পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাসে এসব তথ্য দিয়েছেন ফরিদুল ইসলাম নিজেই। বুধবার (৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত (৫ ডিসেম্বর) সারিয়াকান্দির উপজেলার জামথল গ্রাম থেকে অটোরিকশায় করে মামুনকে অপহরণ করা হয়। এরপর তার বাবার মোবাইলে অপরিচিত ফোন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসাবে ২০ হাজার টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা পরিশোধ না করলে মামুনকে হত্যার হুমকি দেন ফরিদুল। টাকা না পেয়ে ওই রাতেই মামুনকে শ্বাসরোধ করে হত্যা করে।
গত ৭ ডিসেম্বর দিবাগত রাতে মামুনের লাশ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ফরিদুলকে গ্রেফতার করা হয়। ফরিদুলের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। তিনি শ্রমিক হিসেবে ধান কাটার জন্য বগুড়ার সারিয়াকান্দি এসেছিলেন। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী জানান, প্রাথমিকভাবে ফরিদুল স্বীকার করেছেন তিনি ঋণ থেকে উঠে দাঁড়ানোর জন্য মুক্তিপণের আশায় মামুমকে অপহরণ করেছিলেন। মুক্তিপণের টাকা না পাওয়ায় তাকে শ্বাস রোধ করে হত্যা করেছেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার