
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ১নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে বিজয়ী হাছেন আলীকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে রক্তের বন্ধন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধরার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদ ও সদস্যবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্য করে তাকে অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা জানান। এসময় রক্তের বন্ধনের সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম,
সিদরাতুল সবুজ,আসাদুজ্জামান আঙ্গুর ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রক্তের বন্ধনের সকল কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিষদ। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান সংগঠনটির যাবতীয় সকল উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করার আশ্বাস দেন। তিনি মাদক নির্মূল করাসহ সমাজের নানাবিধ সমস্যা সমাধান ও উন্নয়নে দলমত নির্বিশেষে সকালকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী