
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে । শনিবার শেষ বিকালে উপজেলার পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, পীরগঞ্জ পৌর মেয়র একরামুল হক,পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদীর আলী সরকার প্রমূখ ।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর পীরগঞ্জের ১০টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫১ জন, মেম্বার পদে ৩৩৫ জন এবং মহিলা মেম্বার পদে ১০৯ জন নির্বাচনে অংশগ্রহন করছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল