হোম » সারাদেশ » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত-চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির গণ-অনশন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত-চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির গণ-অনশন

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার(২০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে এ গণ-অনশন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
গণ-অনশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামীল শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল ইসলাম লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী,
সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!