
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়নের অন্তর্গত আন্চলিক মহাসড়কের দখ্যিন পাশে অবস্হিত আলহেরা নূরাণী প্রি-ক্যাডেড মাদ্রাসার পিছন থেকে প্রতিবন্ধী মোঃ নকিবুল ইসলাম নাহিদ এর বাড়ী হয়ে মুক্তার গাতী মৃত আব্দুর রশিদের বাড়ী পর্যন্ত একটি পাকা রাস্তার জন্য অত্র ইউনিয়নের মেম্বর, চেয়ারম্যানসহ সকলের কাছে কালিদাসগাতী গ্রামের মানসিক প্রতিবন্ধি নকিবুল ইসলাম নাহিদের পিতা মোঃ তরিকুল ইসলাম ( বাবলু)। তথ্য অনুসন্ধানে জানা যায়, নাহিদ প্রায় বিশ বছর ধরে বাবা – মায়ের সাহায্য সহযোগিতায় বাড়ির ভিতরেই অবস্হান করছে।
রপমের বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার আর্থিক সহযোগিতার দরকার নেই, আমার দরকার ৮০০ ফিট একটি রাস্তার। আমার ছেলেটাকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার আমি নিজেই কিনে দিয়েছি। কিন্তু সামান্য ৮০০ ফিট একটি রাস্তার অভাবে আমার প্রতিবন্ধী ছেলেটা বাড়ীর বাইরে যেতে পারে না। এই মূহর্তে আমার তেমন চাওয়া পাওয়ার কিছু নেই, তবে মেম্বর- চেয়াম্যানদের নিকট আমার একটাই অনুরোধ, অন্তত আমার প্রতিবন্ধী ছেলেটার কথা চিন্তা করে আন্চলিক মহাসড়ক থেকে আমার বাড়ী হয়ে মৃত আব্দুর রশিদ কবিরাজের বাড়ী পর্যন্ত রাস্তাটি পাকা করা হোক।
প্রতিবন্ধী নাহিদের পিতা মোঃ তরিকুল ইসলাম বাবলু আরোও বলেন, একটা সময় ছিল, যখন প্রতিবন্ধী ছেলেটাকে প্রচুর সময় দিতাম, সেবা যত্ন আমি নিজেই করতাম, নিয়মিত চিকিৎসা করা হতো তখন চলাফেরা করতে না পারলেও অনেক শুস্হ্য ছিল। কিন্তু ইদানিং ঠিক মতো সময় দিতে না পাড়ায় অনেক টেনশনে থাকি। ইদানিং সিরাজগঞ্জ সদর আলোমপুর বাজারে একটি দোকান দেওয়ার ফলে প্রতিদিন প্রতিবন্ধী ছেলেটাকে যে ঔষধ দেওয়ার কথা, সময় মতো এখন আর সেটাও দিতে পারছি না শুধু মাত্র একটি রাস্তার অভাবে। এ অবস্হায় সিরাজগঞ্জ সদর আলহেরা প্রি-ক্যাডেড মাদ্রাসার পিছন দিয়ে প্রতিবন্ধী নকিবুল ইসলাম নাহিদের বাড়ী হয়ে মুক্তারগাতী মৃত আব্দুর রশিদ কবিরাজের বাড়ী পর্যন্ত মাত্র ৮০০ ফিট একটি রাস্তা পাকা করার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের সুদৃস্টি কামনা করেছেন প্রতিবন্ধী নাহিদের পরিবারসহ ভুক্তভোগী কয়েকটি পরিবার

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক