হোম » অপরাধ-দুর্নীতি » সিলেটে হোটেলে আটকে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিলেটে হোটেলে আটকে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি:  বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে সিলেট নগরীর একটি হোটেলে আটকে ধর্ষণ করেছে প্রেমিক।  মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেলে আটকে এক তরুণীকে (২২) ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই তরুণীর এক বান্ধবী ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ এ ফোন করার পর তাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর আহমেদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) শিদুল দাশ জানান, তিনি আবাসিক হোটেলটির একটি কক্ষ থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বুধবার (১৭ নভেম্বর) জাহাঙ্গীর আহমেদ নামের সেই প্রেমিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে এক নারী ৯৯৯ নম্বরে কল করে বলেন, তার বান্ধবী বিপদে পড়েছে। তার বান্ধবীকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই আবাসিক হোটেল থেকে ভুক্তভোগী তরুণীকে (২২) উদ্ধার করা হয়। এসময় ধর্ষণের অভিযোগে প্রেমিক জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রেমিক-প্রেমিকা দুজনেরই বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে। তাদের মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর ওই তরুণীকে খবর দিয়ে হোটেলে নিয়ে এসে ধর্ষণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!