
সিলেট প্রতিনিধি: সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া মো. আলী হোসেন (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলী হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার নামে মাদক, চুরি ও মারামারির মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি