হোম » সারাদেশ » রংপুরে গ্রিজ ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকার মালামাল জব্দ

রংপুরে গ্রিজ ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকার মালামাল জব্দ

হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুর নগরীতে নিয়মাবলীর বাহিরে গিয়ে গ্রিজ উৎপাদনের অভিযোগে ‘গ্রিজ কর্নার’ নামক একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ অভিযানের পরিচালনায় ছিলেন মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিন লাখ টাকার মালামাল জব্দ করে। এর আগে সোমবার বিকালে তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ সাজাপুরে অবস্থিত ‘হাবিবা গ্রিজ কর্নার’ নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে  হাবিবা গ্রিজ কর্নার’ নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেসময় কারখানাটি পরিবেশের ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র দেখাতে পারেনি। গ্রিজ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা ছিল না। হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিলো না। এছাড়াও নকল মোড়কে গ্রিজ তৈরি করে বাজারে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীনের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষন অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানের মালিক হোসনে আরা বেগমকে ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে প্রায় ৩ লাখ টাকার মালামাল জব্দ ও ধংসসহ সকল ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির কার্যক্রম পরিচালনা করার আদেশ দেয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!