হোম » সারাদেশ » নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আব্দুল  কাদের ,নবাবগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । সোমবার  (১৫ নভেম্বর)  দুপুর ১২ টায়  নবাবগঞ্জ প্রেস ক্লাবে  এক নির্বাচন অনুষ্ঠিত হয় ।  উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আলিমুল আল রাজী । নির্বাচনে মোঃ হাসিম উদ্দিনকে সভাপতি  ও আতিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
 এ ছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু ও সাংগঠনিক সম্পাদক দীপক কুমার মহন্ত কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় ।  এসময় নির্বাচন কমিশন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বিপ্লব কুমার সাহা, সুলতান মাহমুদ ও মোঃ রেজাউল করিম স্বাধীন প্রমুখ ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!