
এম হিরন প্রধান : আসন্ন ইউপি নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে দৈনিক গণমানুষের আওয়াজ এর সাংবাদিক ও তিতাস প্রেসক্লাবের সহ সভাপতি বাবুল আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ১১ নভেম্বর দ্বিতীয় দাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়। তিনি পেয়েছেন ৮০৮৫ ভোট।

দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক ও প্রকাশক মো: আইনুল হক এক শুভেচ্ছা বার্তায় বলেন, অত্যন্ত ভদ্র, নম্র, সৎ, নির্ভীক সাংবাদিক বাবুল আহমেদ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্পাদক তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সাংবাদিক বাবুল আহমেদের সফলতা কামনা করেন।
আমরা দৈনিক গণমানুষের আওয়াজ পরিবারের পক্ষ হতে বাবুর আহমেদকে জানাই শুভেচ্ছা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২