
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ২য় ধাপে ইউনিয়ন নির্বাচনে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিযনের ইউপি সদস্য পদে হেরে গিয়ে চার গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাকোটি গত বৃহস্পতিবার রাতে
আবু সাঈদ খাঁন রঞ্জুর সমর্থকরা ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে বেলগাছী গ্রামের মেম্বর প্রার্থী আবু সাঈদ খাঁন রঞ্জু (টিউবলের মার্কা) ও তার প্রতিদ্বন্ধী চরকল্যানী গ্রামের নুরনবী মন্ডল হিটলার (মোরগ মার্কা)’র সঙ্গে প্রতিদ্বন্ধী করেন। নির্বাচনে হেরে গিয়ে বেলগাছী গ্রামের
ইউপি সদস্য প্রার্থী আবু সাঈদ খাঁন রঞ্জু’র সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে চরকল্যানী,
চর বেলগাছী, চর বিনোদপুর, বেলগাছী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র বাঁশের সাকোটি ভেঙ্গে দিয়ে তাদের যাতায়াত বিছিন্ন করে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চরবেলগাছী গ্রামের বাছেদ, আবু সালেম, আব্দুল ছোবাহান জানান, যেহেতু আবু সাঈদ খাঁন রঞ্জু’র বাড়ি বেলগাছী আর সেখানে ব্রিজ আছে তাই বেলগাছী দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। সেজন্য তারা চরবেলগাছীর বাঁশের সাকো ভেঙ্গে দিয়েছে যেন বেলগাছী না যেতে পারি।
আবু সাঈদ খাঁন রঞ্জু বলেন, আমি বা আমার কোন সমর্থকরা বাঁশের সাকোটি ভাঙ্গেনি। তবে বিজয় প্রার্থী হিটলারের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় ভেঙ্গে যেতে পারে। এ ব্যাপারে বিজয়ী ইউপি সদস্য নুরনবী মন্ডল হিটলার জানান, রাতে কারা যেন বাঁশের সাকোটির মাঝখানে কেটে দিয়ে খুটিগুলো ভেঙ্গে ফেলেছে আমি জানি না।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান