
মৃত শিক্ষার্থীর নাম তন্ময় আহমেদ তপু। এবার তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ধারল অস্ত্র দিয়ে কোপায় কয়েকজন দুর্বৃত্ত। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিক্ষার্থীর নাম তন্ময় আহমেদ তপু। এবার তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আল হেলাল ইসলামিয়া একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার জানান, রোববার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তাকে ৩-৪ জন যুবক কোপাতে শুরু করে। পরে তারা পালিয়ে যায়। তপুকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তপুর মরদেহ রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাংবাদিককে জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কী নিয়ে এ হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালান হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তপুর এক বন্ধু জানান, এক মেয়ের সঙ্গে তপুর প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। এ সময় ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারাল রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়