
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরিক্ষা সুষ্ঠ ভাবে পরিচলনার করার জন্য পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান আবু হোরায়রা, শৌলমারী এমআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম লিচু,
রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার শিউলী, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোকছেদ আলী প্রমূখ। এসময় উপজেলার সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে রৌমারীতে ২০২১ সালের এসএসসি তে তিনটি পরিক্ষা কেন্দ্রে ২৮২৯ জন, এসএসসি ভোকেশনাল একটি কেন্দ্রে ১৮৫ জন ও দাখিল পরিক্ষায় একটি কেন্দ্রে ৪০৮ জন পরিক্ষাথর্ী অংশগ্রহন করবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল