
মোঃ তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ আজাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) দুপুরে উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রাম থেকে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আজাদ (৪০) খয়েরহুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে। এলাকা বাসি সুত্রে জানা যায় এই ব্যবসায় বেশ বড় মাপের কয়েকজন মাদক ব্যবসায়ী আছে উক্ত এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই ভবতোষ রায়, এসআই মফিজুর রহমান চৌধুরী ও এএসআই সোহেল রানা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামে অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ আজাদ নামের একজনকে তার নিজ বসত বাড়ি হতে আটক করেন। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ