হোম » সারাদেশ » জামালপুরের মেষ্টায় স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক বাবুর মত বিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের মেষ্টায় স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক বাবুর মত বিনিময় সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে পুনরায় ইউপি চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে মত বিনিময় সভা করেছেন মেষ্টার বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক বাবু। জানা যায় আগামী ১১ই নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব নাজমুল হক বাবু গত রোববার সন্ধ্যায় ৩নং ওয়ার্ডের ভাদুরীপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে  স্থানীয়দের নিয়ে মত বিনিময় সভা করেন। সভায় সভাপত্বি করেন সমাজসেবক আব্দুল সাত্তার। সঞ্চালনায় ছিলেন বাবু মাষ্টার।
মত বিনিময় সভায় বক্তব্য রাাখেন স্থানীয় মোঃ সুরুজ, আব্দুর রশিদ, ভোলা, ছাত্তার, মেন্দু, লতিফ, ইউপি সদস্য পদপ্রার্থী সোহরাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় আলহাজ্ব নাজমুল হক বাবু বলেন, “আমার কাজে ভুলত্রুটি থাকতে পারে। সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি মেষ্টার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে। আগামীতে আপনাদের ভোটে আবার যদি চেয়ারম্যান হতে পারি তাহলে চেষ্টা করবো মেষ্টাকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার।
এসময় তিনি আরোও বলেন আমি শাসক নই, সেবক হতে চাই। এর জন্য চাই সকলের ভালোবাসা ও দোয়া। আশা করি জনগন আমার পাশে থাকবে । আমি জয়ী লাভ করবো। স্থানীয়রা বলেন, নাজমুল হক বাবু একজন ভালো মনের মানুষ, আগামী ইউপি নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয় তাহলে নাজমুল হক বাবুই হবে মেষ্টা ইউনিয়ন পরিষদের আগামীর চেয়ারম্যান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!